ইলোন মাস্কের নিউরোলিঙ্ক থেকে সরে দাঁড়ালেন ম্যাক্স হোডাক

৩ মে, ২০২১ ১৫:০১  
মানব মস্তিষ্কের অজানা দিক গবেষণাবিষয়ক প্রতিষ্ঠান নিউরোলিঙ্কের প্রেসিডেন্টের পদ থেকে সড়ে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ম্যাক্স হোডাক। এক টুইটার বার্তায় এ ঘোষণা দেন হোডাক। তিনি জানান, নতুন প্রতিষ্ঠান প্রতিষ্ঠার জন্য নিউরোলিঙ্ক থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। তবে তিনি পরবর্তীতে কি বিষয়ে কাজ করতে যাচ্ছেন তা জানাননি। ইলোন মাস্কের হাত ধরে ২০১৬ সালে নিউরোলিঙ্ক প্রতিষ্ঠিতি হয়। শতাশিক কর্মীর এই প্রতিষ্ঠানটি মানুষের মস্তিষ্কের অজানা বিভিন্ন দিক নিয়ে গবেষণা করে থাকে। প্রতিষ্ঠানটি এমন একটি যন্ত্র তৈরি করেছে যা দিয়ে মানসিক অবসাদ থেকে মুক্তি পাওয়া সম্ভব। এছাড়া এটি দিয়ে অবসেসিভ কমপালসিভ ডিসওর্ডার, বাইপোলার সিন্ড্রোম থেকে ট্রমাটিক ব্রেন ইনজুরিও সারানো যায়।